গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad - GOP) বাংলাদেশের একটি সক্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক দল। আমরা মানবাধিকার, সুশাসন, দুর্নীতিবিরোধী রাজনীতি, রাষ্ট্র সংস্কার, ও জনগণের ক্ষমতায়নের পক্ষে কাজ করি।
একটি গণতান্ত্রিক, সংস্কারমুখী এবং জনকল্যাণমূলক রাজনৈতিক দল হিসেবে আমাদের লক্ষ্য ও আদর্শ
জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা, ন্যায়বিচার নিশ্চিতকরণ, দুর্নীতিমুক্ত রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা এবং প্রতিটি নাগরিকের মর্যাদা ও সম্মান রক্ষা করা।
একটি আধুনিক, প্রগতিশীল, বৈষম্যহীন ও সমৃদ্ধ বাংলাদেশ গঠন যেখানে প্রতিটি নাগরিকের মৌলিক চাহিদা পূরণ হবে এবং সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি হবে।
গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার, সহনশীলতা, বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি অঙ্গীকার।
ছাত্র আন্দোলন থেকে জাতীয় রাজনীতিতে—একটি প্রগতিশীল রাজনৈতিক দলের উত্থানের গল্প
সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় সংস্কারের দাবিতে জাতীয় আন্দোলনে নেতৃত্ব প্রদান। শুরুতে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ যা পরবর্তীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নেতৃত্বে কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সেই আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারী শাসনের মদনদ কেপে উঠে যা পরবর্তীতে ফ্যাসিবাদ বিতাড়িত করতে সবচেয়ে বড় প্রেক্ষাপট হিসেবে ভূমিকা রাখে। ২০২৪ সালের ১৯ জুন ২০১৮ সালের কোটা সংস্কারের প্রজ্ঞাপন বাতিল করার পরই ছাত্র-জনতার গণঅভ্যুত্থান শুরু হয় এবং স্বৈরাচারী শাসনের পতন ঘটে।
ছাত্র-যুবদের নেতৃত্বে গণতান্ত্রিক আন্দোলনের সূচনা। সড়ক দূর্ঘটনা রোধ ও নিরাপদ সড়ক চাই আন্দোলনে নূরুল হক নূরের নেতৃত্বে ছাত্ররা রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।
ছাত্র অধিকার আন্দোলনের নেতৃত্ব থেকে জাতীয় রাজনীতিতে সম্প্রসারণ। গণতান্ত্রিক সংস্কার, মানবাধিকার ও ন্যায়বিচারভিত্তিক রাজনৈতিক দল হিসেবে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক যাত্রা শুরু।
বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় আন্দোলন গড়ে তোলা। নদী-সম্পদ লুট, সীমান্ত হত্যা ও ভারতের একতরফা নীতির বিরুদ্ধে অবস্থান গ্রহণ।
দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই মাসে একটি ছাত্র-গণঅভ্যুত্থান সংঘটিত হয়। এই গণআন্দোলনের মুখে ফ্যাসিবাদী আওয়ামী সরকার পদত্যাগ করে দেশ ত্যাগে বাধ্য হয় এবং বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম হয়। গণ অধিকার পরিষদ এই ঐতিহাসিক গণঅভ্যুত্থানে সক্রিয় ভূমিকা পালন করে।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক "গণ অধিকার পরিষদ (জিওপি) " নামে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে স্বীকৃতি লাভ। নির্বাচনী প্রতীক: "ট্রাক"।
জনগণের অধিকার প্রতিষ্ঠায় গণ অধিকার পরিষদের নেতৃত্বাধীন ঐতিহাসিক আন্দোলনসমূহ
সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ায় সাম্য, দক্ষতা ও স্বচ্ছতা প্রতিষ্ঠার আন্দোলন।
বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষায় ভারতের হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয় আন্দোলন।
গণতন্ত্র হরণ, মত প্রকাশের স্বাধীনতা হ্রাস ও রাষ্ট্রীয় দমন-পীড়নের বিরুদ্ধে সংগ্রাম।
গণতন্ত্র পুনরুদ্ধার ও রাষ্ট্রীয় জবাবদিহিতা প্রতিষ্ঠার জন্য ঐতিহাসিক গণঅভ্যুত্থান।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতৃত্বের তথ্য (প্রকাশ্য উৎসের ভিত্তিতে)
প্রাক্তন ডাকসু ভাইস প্রেসিডেন্ট (২০১৯-২০২২)। ছাত্র অধিকার, গণতান্ত্রিক আন্দোলন ও মানবাধিকার সংগ্রামের মাধ্যমে পরিচিত। কোটা সংস্কার আন্দোলন ও জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব প্রদান।
ছাত্র অধিকার আন্দোলনের সংগঠক ও গণতান্ত্রিক আন্দোলনের পুরোধা। দলীয় সাংগঠনিক কার্যক্রম, নীতিগত সমন্বয় ও জনসংযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা। ভারতীয় আগ্রাসন বিরোধী আন্দোলনের অন্যতম নেতৃত্ব।
গণ অধিকার পরিষদের প্রাতিষ্ঠানিক মুখপাত্র। দলের নীতি, অবস্থান ও কার্যক্রম জনগণের কাছে উপস্থাপন ও ব্যাখ্যা প্রদান। গণমাধ্যম সংযোগ ও জনসংযোগ কার্যক্রমের দায়িত্বে।
গণ অধিকার পরিষদ বাংলাদেশের আনুষ্ঠানিক রাজনৈতিক দল হিসেবে স্বীকৃত
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক ০২ সেপ্টেম্বর ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত। নিবন্ধন নম্বর অনুযায়ী রাজনৈতিক দল হিসেবে সকল অধিকার প্রাপ্ত।
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক বরাদ্দকৃত নির্বাচনী প্রতীক "ট্রাক"। সকল জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে এই প্রতীক ব্যবহারের অধিকার।
রাষ্ট্রের সকল আইনি অধিকার প্রাপ্ত রাজনৈতিক দল। নির্বাচনে অংশগ্রহণ, রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা ও মত প্রকাশের পূর্ণ অধিকার সংরক্ষিত।
"গণ অধিকার পরিষদ (Gono Odhikar Parishad) নামে একটি নতুন রাজনৈতিক দলকে নির্বাচন কমিশন নিবন্ধন প্রদান করেছে। দলটির নির্বাচনী প্রতীক 'ট্রাক'। নিবন্ধনের মাধ্যমে দলটি সকল ধরনের নির্বাচনে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।"
গণ অধিকার পরিষদ সম্পর্কে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদন
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক গণ অধিকার পরিষদ নামে নতুন রাজনৈতিক দল নিবন্ধিত হয়েছে। দলটির নির্বাচনী প্রতীক 'ট্রাক'।
সম্পূর্ণ পড়ুনকোটা সংস্কার আন্দোলনে গণ অধিকার পরিষদের নেতৃত্বে ছাত্র-যুবরা রাজপথে। নূরুল হক নূর ও রাশেদ খানের নেতৃত্বে আন্দোলন জোরদার।
সম্পূর্ণ পড়ুনগণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, জাতীয় পার্টির বিষয়ে সিদ্ধান্ত না নিয়ে নির্বাচনে গেলে ফ্যাসিবাদ আবারো ফিরে আসবে।
সম্পূর্ণ পড়ুনজুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সরকারি পর্যায়ে প্রকাশিত পোস্টার সিরিজের চতুর্থটি প্রকাশিত হয়, যাতে শহীদ আবরার ফাহাদের প্রসঙ্গ উঠে আসে।
সম্পূর্ণ পড়ুননির্বাচন কমিশনের সংলাপে আওয়ামী লীগ ও ১৪ দলের অন্য শরিকদের না ডাকার আহ্বান জানায় গণ অধিকার পরিষদ।
সম্পূর্ণ পড়ুনবাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকায় "গণ অধিকার পরিষদ"-এর নাম, নেতা হিসেবে নুরুল হক নুর এবং প্রতীক "ট্রাক" হিসাবে উল্লেখ রয়েছে।
সম্পূর্ণ পড়ুন